গুরুতর অসুস্থ খালেদা, উদ্বিগ্ন হাসিনা!

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
গত বছর তাঁর সরকারের পতনের পর থেকে ভারতে আছেন শেখ হাসিনা। তবে দেশের সব খবরাখবরই তিনি রাখেন। সূত্রের খবর, বিএনপি নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ তার খবরে শেখ হাসিনাও উদ্বিগ্ন। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে দুর্নীতির দায়ে কারাবন্দি হন খালেদা জিয়া। করোনার সময় তাঁকে শর্তসাপেক্ষে সাময়িকভাবে মুক্তি দেন শেখ হাসিনা। যদিও পরে তাঁর অসুস্থতায় চিকিৎসার জন্য আত্মীয়স্বজন, দল তাঁকে বিদেশে নিয়ে যেতে চাইলেও অনুমতি মেলেনি।
হৃদ্যন্ত্রের জটিলতা সহ একাধিক রোগে কাবু খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি খুবই সঙ্কটাপন্ন। তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে পুত্রবধূও বাংলাদেশে এসেছেন। কিন্তু শারীরিক অবস্থার জন্য এখনও তা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশ বিদেশের নেতারা তাঁর আরোগ্য প্রার্থনা করে বার্তা দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*