হাটগোবিন্দপুর সমবেত প্রয়াসের নাট্যোৎসব ২৬

Spread the love

হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান:

পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহযোগিতায় এবং হাটগোবিন্দপুর সমবেত প্রয়াসের (Samabeto Prayas) আয়োজনে গত ১ থেকে ৩ নভেম্বর তিন দিনের নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন হলো।

এবারের নাট্যোৎসবের মঞ্চটি উৎসর্গ করা হয় প্রয়াত নাট্য ব্যক্তিত্ব পঙ্কজ মুন্সীর নামে। তিনি কিছু মাস আগে প্রয়াত হয়েছেন। ১৯৯৮ সালে সমবেত প্রয়াসের পথ চলা শুরু থেকেই তিনি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

উৎসবের উদ্বোধন করেন গত ১ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও লেখক অংশুমান কর এবং কবি ও শিল্পী শ্যামল বরণ সাহা। ছিলেন অভিজিৎ তা, শিবমণি সাউ প্রমুখ।

প্রথম দিন সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হয় চন্দননগরের যুগের যাত্রী প্রযোজিত ‘রঘু ডাকাতের চিঠি’। সন্ধ্যা ৭টায় এলাকার ৩৫টি বিদ্যালয় ও ১টি মহাবিদ্যালয়ের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হয় বর্ধমানের স্বপ্ন অঙ্গন প্রযোজিত ‘যশোদা মা’।

দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টায় মঞ্চস্থ হয় আয়োজক সংস্থা সমবেত প্রয়াসের নিজস্ব প্রযোজনা ‘লকডাউন.com’। নাটকটির নির্দেশনায় ছিলেন সায়ন্তন মুখোপাধ্যায় এবং আলো পরিকল্পনায় ছিলেন সৌরভ নন্দী। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় নবগ্রামের ময়না অন্যভাবনা প্রযোজিত ‘প্রতিঘাত’।

শেষ দিন বিকেল সাড়ে ৫টায় মঞ্চস্থ হয় কলকাতার রূপতাপস প্রযোজিত নাটক ‘সাঁকো’। নাটকটি কিংবদন্তি ঋত্বিক ঘটকের লেখা। তাঁর একশততম জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই বিশেষ প্রযোজনাটি মঞ্চস্থ করা হয়। নাটকটির নির্দেশনা করেছেন নাট্যকার কৌশিক ঘোষ।

তিন দিনই প্রায় হাজার খানেক দর্শক অভিভূত হয়ে নাটক উপভোগ করেন। গ্রামীণ এলাকায় এত বিপুল সংখ্যক দর্শকের এই স্বতস্ফূর্ত উপস্থিতি নাট্যকর্মীদের মুগ্ধ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*