কলকাতায় দলীয় বৈঠকে জে পি নাড্ডা, আচমকা হোটেলে হাজির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অফিসার, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : আই প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি হানা, মুখ্যমন্ত্রীর যাওয়া ইত্যাদি নিয়ে তপ্ত কলকাতায় এলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ। বিধানসভা নির্বাচনে দলীয় কৌশল নিয়ে তিনি রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। সল্টলেকের এক হোটেলে জে পি নাড্ডার বৈঠক চলাকালীন আচমকাই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর এক পদস্থ আধিকারিক সুমিত কুমার। আইপিএস এই আধিকারিককে হোটেলে দেখে সচকিত হয়ে ওঠেন উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তাঁদের প্রশ্নে সুমিত কুমার জানান, তিনি একজনকে খুঁজতে এসেছিলেন। কিন্তু কাকে তিনি খুঁজতে ওই হোটেলে গেছিলেন, তার উত্তর না দিয়েই যে ভাবে এসেছিলেন, সেভাবেই ফিরে যান। এতে প্রচার মাধ্যমের কৌতুহল তুঙ্গে ওঠে।

রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত জে পি নাড্ডা সুমিত কুমারের আগমন নিয়ে অবহিত ছিলেন কিনা তাও জানা যায় নি। তিনি যেমন হঠা ই এসেছিলেন, তেমনই চলে যান, রেখে যান এক রাশ কৌতুহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*