ফের উত্তাল হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস! অধ্যাপক ওমপ্রকাশকে দেখে বিক্ষোভ পড়ুয়াদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৈঠকের দিনও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার ক্যাম্পাসে এসে বিক্ষোভের মুখে পড়েন যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তথা তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্র।

সোমবার বিভাগে ঢোকার মুখে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার দিন দুজন ছাত্রীর শ্লীলতাহানি করেছেন ওমপ্রকাশ। এছাড়াও পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণও করেছেন তিনি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক। তাঁর কথায়, ‘আমি একজন বর্ষীয়ান অধ্যাপক। ঘটনার দিন আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কেন তাঁরা একজন অধ্যাপককে মারধর করেছিলেন, আটকানোর চেষ্টা করেছিলেন, তার জবাব ওঁদের দিতে হবে।’ তাঁর পালটা অভিযোগ, ‘আমাকে বদনাম করতেই এসব করা হচ্ছে।’ তবে এসব কথা শুনতে নারাজ ছাত্রীরা। এদিন ওমপ্রকাশের ঘরের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন তাঁরা।
বিশৃঙ্খলা এড়াতে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশপাশে সাদা পোশাকের প্রচুর পুলিশকর্মী ছিলেন। শিক্ষাঙ্গনে কেন পুলিশ, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*