বাড়ির সামনে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় আক্রান্ত, ধৃত এক

Spread the love

রোজদিন ডেস্ক : নিজের বাড়ির সামনে আজ আচমকা আক্রান্ত হলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজই হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে আসেন তিনি। এখানেও তাঁর একটি কার্যালয় আছে। স্থানীয় সূত্রের খবর, ওখানে প্রবেশের সময় আচমকা জনৈক ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। তাঁকে জোরে ঘুষি মারতে থাকে। জ্যোতিপ্রিয় রাস্তায় ছিটকে পড়ে প্রাণপণে চিৎকার করেন। তা শুনে ভিতর থেকে টিএমসি কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। অভিযুক্ত যুবককে বাগে আনতে বেশ বেগ পেতে হয় তাঁদের। তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। আচমকা এই আক্রমণের অভিঘাত সামলে উঠেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর মুখে বেশ আঘাত লেগেছে। তবে হাসপাতালে যেতে হয়নি। একটু ধাতস্থ হয়ে তিনি জানান, আক্রমনকারীকে তিনি চেনেন না। কোনদিন দেখেননি। কেন উনি আচমকা তাঁর ওপর চড়াও হলেন, তিনি ভেবে পাচ্ছেন না।
তাঁর বাড়ির সিসিটিভি খতিয়ে দেখা যায়, দুপুর থেকেই ওই যুবক তাঁর বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। মাঝে কিছুক্ষণ না থাকলেও পরে আবার আসেন। সল্টলেকের মত অভিজাত এলাকায় প্রাক্তন মন্ত্রীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্য দেখা দেয়। এমনিতেই এই এলাকা সুনসান থাকে। তবে মন্ত্রিত্ব না থাকলেও জ্যোতিপ্রিয় মল্লিকের মত ভিআইপির ওপর আক্রমণ নিয়ে বিস্মিত অনেকেই।
এই খবর লেখা অবধি ধৃত যুবকের পরিচয় পুলিশ সুত্রে জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*