কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের

Spread the love

রোজদিন ডেস্ক :

তৃণমূলের ঘরের আগুন এবার আঁচ ফেলতে চলেছে লোকসভাতে ও!! গতকালই দলের সব পদ ছেড়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবার দলেরই সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগ দায়ের করার জন্য তিনি লোকসভার

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন। তাঁর অভিযোগ, সংসদের ভিতরে কল্যাণ ব্যানার্জি বহুবার তাঁকে মৌখিকভাবে হেনস্থা করেছেন। ওঁর মহিলা সাংসদদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব আছে। ওঁর শাস্তি পাওয়া উচিত বলে তিনি মনে করেন।

গতকালই কাকলি ঘোষ দস্তিদারের দলের সব পদ ছাড়ার ঘোষণার পর তাঁকে তীব্র আক্রমণ শানিয়ে ছিলেন কল্যাণ ব্যানার্জি। প্রকাশ্যেই বলেন, রাজ্য রাজনীতিতে সিন্ডিকেট শব্দের জন্মদাত্রী উনি। নারদে কাকলি ঘোষ দস্তিদারের পাঁচ লক্ষ টাকা নেওয়ার প্রসঙ্গ তুলে টিপ্পনীও কাটেন।

রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রাক্তন শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রতিদিনই যেভাবে প্রকাশ পাচ্ছে রাজনৈতিক মহল এতে বিস্মিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*