ভাঙা হচ্ছে না, লেকটাউনের মেসির মূর্তি নিয়ে শুরু বিকল্প ভাবনা

Spread the love

রোজদিন ডেস্ক : লেকটাউনে মেসির মূর্তি নিয়ে জটিলতা কাটছে না। মূর্তির ভবিষ্যত কী হবে তাও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছে ওই মূর্তি। মেসির মূর্তির গায়ে ওপর মই লাগিয়ে কাজ করছেন মিস্ত্রিরা। হালকা হাওয়ায় দুলছে এই মূর্তি। প্রথমে ভাঙার কথা হলেও আপাতত অন্য ভাবনা শুরু করেছে প্রশাসন। তা সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, মেসির মূর্তিটি সরিয়ে ফেলা হবে। মূর্তি হাওয়ায় দুলছে। যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। পূর্ত দপ্তরের জায়গা দখল করে অনুমতি ছাড়া মূর্তি বানানো হয়েছে। মেসির মূর্তি সরিয়ে অন্য কোনও পার্কে রাখা হতে পারে। যে বিরাট পেডেস্টাল বানানো হয়েছে সেটা পুরোপুরি বেআইনি। সেই পেডেস্টালটা ভেঙে ফেলা হবে। কিন্তু মূর্তি ভাঙা হচ্ছে না। আগেই মূর্তি মেরামতের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে আপাতত সেটার বেসটাকে মেরামত করে স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। যাতে কোনও বিপদ না হয়। তারপর মূর্তিটি সরানো হবে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে মেরামতির কাজ। নিরাপত্তার স্বার্থে মূর্তির চারপাশ ঘিরে মোটা দড়ির সাহায্যে বেঁধে রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*