তৃণমূলের জাতীয়, রাজ্য মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু সেন, অরূপ চক্রবর্তী

Spread the love

রোজদিন ডেস্ক :

তৃণমূল এর জাতীয় ও রাজ্যের মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু সেন ও অরূপ চক্রবর্তী। উভয় নেতাই দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে তাঁদের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়েছেন।

দলের চিকিৎসক নেতা শান্তনু সেন রাজ্যে অভয়া কান্ডের সময়ও সরব ছিলেন। দল তাঁকে সাসপেন্ডও করে। পরে তাঁর শাস্তি তুলে নেওয়া হয়। পান জাতীয় মুখপাত্রের দায়িত্ব।

আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে তিনি জানিয়ে রেন, রাজ্যে অভয়া, আর জি কর কান্ড, দুর্নীতি ইত্যাদিতে জনতা তাঁদের দলকে প্রত্যাখ্যান করেছে মানুষের রায় মাথা পেতে নিয়ে তাঁর আর জাতীয় মুখপাত্রের কাজ করতে মন চাইছে না। তিনি এই পদে ইস্তফা দিচ্ছেন।

উল্লেখ্য, গতকাল ও প্রকাশ্যে দলের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ এনেছিলেন তিনি। দাবি করেছিলেন, অভয়া কান্ড নিয়ে মুখ খোলায় তাঁর কন্যাকে ডাক্তারি পরীক্ষায় পাশ করানো হবে না বলে হুমকি দেওয়া হয়েছিল।

আজ তিনি দলের জাতীয় মুখপাত্রের পদে ইস্তফা দেন।

গতকাল কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা দিয়ে দলের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অরূপ চক্রবর্তী।

আজ তিনিও দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে রাজ্যে দলের মুখপাত্র পদে ইস্তফা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*