রোজদিন ডেস্ক :
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ ছয় বছর পর এই সমাবর্তনে রাজ্যপাল তথা আচার্য আর এন রবি উপস্থিত থাকবেন। গত সপ্তাহে উপাচার্য আশুতোষ ঘোষ নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন এই বিষয়ে তাঁদের কথা হয় বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
দীর্ঘ ছয় বছর পর হতে চলা এই সমাবর্তন নিয়ে পড়ুয়া, শিক্ষক মহলেও এখন আনন্দের আবহ।
সূত্রের খবর নির্বাচনী আচরণ বিধি লাগু থাকায় এই সমাবর্তন নিয়ে কমিশনের বিশেষ অনুমতি নেওয়া হয়েছে।
আগামীকাল সকাল এগারটায় শতবার্ষিকী সভাকক্ষে এই অনুষ্ঠান হওয়ার কথা।
আচার্য তথা রাজ্যপাল পড়ুয়াদের হাতে সম্মান তুলে দেবেন বলে প্রকাশ। ১১০৬ জন গবেষককে পিএইচডি শংসাপত্র, দুজনকে ডি লিট ও একজন ডিএসসি পাবেন। বিশিষ্ট বিজ্ঞানী তথা নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য বিজয় পান্ডুরঙ্গ ভক্তকর ডি এস সি সম্মানে ভূষিত হবেন। ডি লিট পাবেন কবি রঞ্জিত দাস ও শিক্ষাবিদ ফাদার টমাস।
এই ছাড়া জগত্তারিণী, রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বিশিষ্টদের নামাঙ্কিত পুরস্কারও কাল দেওয়া হবে।
দীর্ঘদিন পর এই সমাবর্তন ঘিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

Be the first to comment