রোজদিন ডেস্ক : আজ রবিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার দিন কাউন্টিং এজেন্ট এবং ভবানীপুরে দলের অন্যান্য নেতা ও কর্মীদের কার কী ভূমিকা হবে, তা এদিনের বৈঠক থেকে স্পষ্ট করে দেবেন তিনি। এর আগে শনিবার রাজ্যের সব কাউন্টিং এজেন্ট ও নেতা, কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সকলকে অভয় দিয়ে বলেন, আপনারা নিশ্চিন্তে কাউন্টিংয়ে যান, জেনে রাখুন আমরাই ক্ষমতায় আসছি। তখনই তিনি একপ্রস্থ নির্দেশিকা দেন। তারপর আজ আবার শুধু ভবানীপুরের এজেন্টদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলনেত্রী।

Be the first to comment