MEDICLAIM FOR JOURNALIST’S: সাংবাদিকদের জন্য স্বাস্থ্যবিমার ঘোষণা করে কার্ড বিলি শুরু করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: পূর্ব ঘোষণা মত রাজ্যের সাংবাদিকদের জন্য এবার নিখরচায় স্বাস্থ্যবিমা (MEDICLAIM FOR JOURNALIST’S) চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বর্তমানে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় রাজ্যের ১,৯০০টি হাসপাতালে আপনারা চিকিৎসার সুযোগ পাবেন। সারা দেশে এই সংখ্যাটা প্রায় ৩৮ হাজার। এটি একটি বাড়তি সুযোগ। আয়ুষ্মান ভারতে যাঁরা নথিভুক্ত আছেন, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনায় আবেদন করার প্রয়োজন নেই। আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারছেন না যারা তাঁদের জন্য আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করলাম। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের এর আওতায় আনা হল। এদিন একই সঙ্গে কয়েকজন সাংবাদিকের হাতে তিনি বিমার কার্ড তুলে দেন। বলেন, আজ কয়েকটা কার্ড দিলাম, বাকি যাঁরা আবেদন করেছেন তাঁরা পেয়ে গিয়েছেন। যাঁরা আবেদন করবেন তাঁরাও পেয়ে যাবেন। সরকারি অধিকারিকরা আপনাদের সহযোগিতা করবে। এর জন্য মন্ত্রী বা রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি স্পষ্ট করে বলেন, সব সাংবাদিকরাই এই বিমার সুবিধা পাবেন।

এরপরই সংবাদ মাধ্যমের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন, সমালোচনা করুন, গঠনমূলক আলোচনাও করবেন। প্রয়োজনে দেখা করতে আসবেন। তবে দেশপ্রেমের প্রশ্নে সকলে কঠোর নীতি নিয়ে চলবেন। দেশ দূর্বল হবে, দেশ অস্থির হবে, এমন কাজ আমরা কেউ করবো না। আমার সমালোচনা করুন, আমার দলের সমালোচনা করুন। আমি নাথা পেতে নেব। তার জন্য কোনও প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না। তবে দেশপ্রেমের ক্ষেত্রে আপনারা একটু সবাই কঠোরতা নেবেন। তিনি স্পষ্ট করে দেন, এমন কোনও ভাষা ব্যবহার করা যাবে না যাতে কারও ধর্মীয় আস্থা বা বিশ্বাসে আঘাত লাগে। যদিও বাক স্বাধীনতা আছে। সরকারও এমন কিছু করবে না, আপনারাও করবেন না। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কোনও ধর্মীয় আচার, অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর সব অনুষ্ঠান হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে শৃঙ্খলা-নিয়মানুবর্তিতা এগুলো সরকারের পক্ষ থেকে বেধে দিয়েছি। তবে ধর্মীয় আস্থা পালনে আমরা কাউকে বাধা দিয়েছি এমন উদাহরণ কেউ দিতে পারবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*