রোজদিন ডেস্ক : রাজস্থানে বহুতলের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন জলপাই গুড়ির ধূপগুড়ি র তরুণ পরিযায়ী শ্রমিক সুমন রায় (১৮)। পরিবারের অভাব মেটাতে রাজস্থানে নির্মাণ শ্রমিকের কাজে যান তিনি। অকাল প্রয়াত তরুণের জন্য এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। রাজ্যে কাজের অভাবে ভিন রাজ্যে গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে ফুঁসছেন স্থানীয় মানুষ জন। এর জন্য কেন্দ্র রাজ্য উভয় সরকারকেই দায়ী করেন তাঁরা।

Be the first to comment