রোজদিন ডেস্ক: ফলতা বাদে রাজ্যে নির্বাচনী আচরণ বিধি উঠে গেল।।আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট রাজ্য গুলির মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক কে এই কথা জানিয়ে দেওয়া হয়।
পশ্চিম বঙ্গের ফলতা য় এই বিধি এখন কার্যকর থাকবে।
উল্লেখ্য, ২৯, এপ্রিল এই কেন্দ্রের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।
নির্বাচন কমিশন এই কেন্দ্রে পুনর্নিবাচনের নির্দেশ দেয়। আগামী ২১ মে ফলতায় পুনর্নিবাচন অনুষ্ঠিত হবে। ২৪ মে ফল প্রকাশ।।
এই কেন্দ্র ছাড়া রাজ্যে নির্বাচনী বিধি নিষেধ প্রত্যাহার করলো কমিশন।
পশ্চিম বঙ্গ সহ অসম, তামিলনাড়ু, কেরালাম ও পুদুচেরি তেও গত মাসে বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে এক সঙ্গে ই সব রাজ্যের ফল প্রকাশিত হয়েছে। কয়েকটি রাজ্যে হয় উপ নির্বাচন ও।
সব ক্ষেত্রে ই নির্বাচনী আচরণ বিধি আজ থেকে উঠে গেল।
যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন ও সরকারি ভাবে ইস্তফা দেন নি। দেবেন না বলে জানিয়েও দিয়েছেন।
অভিজ্ঞ মহল মনে করেন, ৭ মে অবধি বিধান সভার মেয়াদ ছিল। তা শেষ হওয়ায় নির্বাচনোত্তর নতুন সরকার গঠনে কোন বাধা নেই।

Be the first to comment