রোজদিন ডেস্ক :
রামপুরহাটে এবার রহস্য মৃত্যু হোল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইঝি বৃষ্টি মুখার্জি র। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখার্জির কন্যা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছিল।।আজ সকালে রামপুরহাটের কুসুম্বায় নিজের বাড়ির দোতলায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। চাপা উত্তেজনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলেও।
প্রাথমিকভাবে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কেন তিনি এই চরম পথ বেছে নিলেন, তা নিয়ে পরিজন রা বিস্মিত, স্তম্ভিত। তাঁর শোকার্ত পিতা নীহার মুখার্জি বলেন, তাঁর কন্যা বৃষ্টি গত ৫/৬ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা করা হোত। কি করে এমন হোল তাঁরা বুঝতে পারছেন না৷ তাঁরা এক তলায় ছিলেন, মেয়ে দোতলার ঘরে কখন গলায় ফাঁস দিয়ে নিজের জীবন কে শেষ করে দিয়েছেন তাঁরা জানতে ও পারেননি।
স্থানীয় সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো, দাম্পত্য জীবনের সমস্যা ইত্যাদিতে ও জেরবার ছিলেন বৃষ্টি। স্বামীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ রামপুরহাটের আয়াশ গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। বার বছরের একটি সন্তান ও আছে তাঁর।
প্রয়াত বৃষ্টি মুখার্জির বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ, গ্রুপ সি পদে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে নাম জড়ায়৷ বেআইনি ভাবে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। উচ্চ আদালতের এই সংক্রান্ত নির্দেশের তালিকায় তাঁর ও নাম ছিল। চাকরি পাওয়ার কিছুদিন পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছিলেন বলে জানা যায়।
উল্লেখ্য, রামপুরহাটের কুসুম্বায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাবাড়ি। তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িত ঐ অঞ্চল।
ভাই ঝি বৃষ্টি মুখার্জির এই অকালে অস্বাভাবিক মৃত্যর খবরে হরিশ চ্যাটার্জি স্ট্রীটে তাঁর বাড়ি ও পরিবারে গভীর শোকের ছায়া নেমেছে।
ময়না তদন্তের রিপোর্টের পর বৃষ্টি মুখার্জির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গত১৬ আগস্ট রামপুরহাটে প্রাক্তন মন্ত্রী আশিস ব্যানার্জি ও আত্মঘাতী হন। মাত্র কয়েকদিনের মধ্যে ফের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment