প্রতিবেদন: দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী লোকসভায় তৃণমূলের দলত্যাগী ২০ জন সাংসদের (NCPI MP) সদস্যপদ বাতিল করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন। পরে ওই একই আর্জি জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ওই মামলায় সুপ্রিম কোর্ট ২০ জন সাংসদের নামে নোটিস জারি করে। তার কিছুক্ষণের মধ্যেই স্পিকার ওম বিড়লার দফতরও অভিষেকের চিঠির জবাবে তাদের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করে। দুটি নোটিসেই সাতদিনের ডেডলাইন দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর যা শেষ হচ্ছে। ফলে নিয়মানুযায়ী আজই সুপ্রিম কোর্ট ও লোকসভার স্পিকারের নোটিসের জবাব দিতে হবে এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন সাংসদকে। এখন প্রশ্ন হল তারা কি জবাব দেবেন? সূত্রের খবর, মঙ্গলবার দুটি নোটিসের একটিরও জবাব দিচ্ছেন না কাকলি, সুদীপ-সহ বাকি সাংসদরা। জবাব দেওয়ার জন্য তারা আরও সময় চাইতে চলেছেন বলেই সূত্রের খবর। এই গোটা বিষয়টি নিয়ে তারা তাকিয়ে আছেন বিজেপি নেতৃত্বের দিকে। তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী আইনি পদক্ষেপ করতে চলেছেন তাঁরা। তবে কতদিন সময় চাওয়া হবে, আর কবেই বা নোটিসের জবাব দেবেন তাঁরা, তা এখনও নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। ফলে এই নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিমহলে।

Be the first to comment