NEPAL FLASH FLOOD: এখনও পর্যন্ত মিলেছে ৯৩৯ জনের দেহ, নিখোঁজ ৩ হাজার ৯২৫, ষষ্ঠদিনেও আতঙ্কের নেপালে চলছে উদ্ধার কাজ

Mud covers houses and a road following a flash flood at Trishuli in Nuwakot district, Nepal, August 26, 2026. REUTERS/Navesh Chitrakar
Spread the love

প্রতিবেদন: বিপর্যয়ের ষষ্ঠদিনের মাথায় আতঙ্কের নেপালে (NEPAL FLASH FLOOD) ফের ছড়াল আতঙ্ক। আবার আসতে পারে হড়পা বান, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে চলছে উদ্ধার কাজ নামানো হয়েছে ড্রোন। রাজ্যের বেশির ভাগ পর্যটকেরই খোঁজ মেলেনি। এরই মধ্যে সরকারি ভাবে নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। সোমবার রাতে পাওয়া নেপালের সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত ৯৩৯ জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার পর্যন্ত নিখোঁজের সংখ্যা ছিল আড়াই হাজার। সোমবার সেই সংখ্যা বেড়েছে হাজারেরও বেশি। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৩ হাজার ৯২৫ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ১১ হাজার ৩৭৯ জনকে। নিখোঁজদের মধ্যে রয়েছে অনেক ভারতীয়। সোমবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৫৮ জন ভারতীয়কে জীবিত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে। নিখোঁজ আড়াইশোর বেশি। এদিকে নেপালের ত্রিশূলী নদীর উপর একাধিক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। রাসুয়া এবং নুয়াকোট জেলা মিলিয়ে নদীতে মোট ন’টি জলবিদ্যুৎকেন্দ্র আছে। তার মধ্যে পাঁচটি তৈরির কাজ চলছে। হড়পা বানের জেরে এই জলবিদ্যুৎ প্রকল্পগুলির সুড়ঙ্গমুখগুলি চাপা পড়ে গিয়েছে কাদামাটির স্তূপের নীচে। বিপর্যয়ের সময় সেই সব সুড়ঙ্গে কাজ করছিলেন অনেক শ্রমিক। তাঁদের কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগেরই কোনও খোঁজ নেই। শ্রমিকেরা সুড়ঙ্গগুলির ভিতরে আটকে রয়েছেন কিনা তা এখনও নিশ্চিত করে বলতে।পারছে না উদ্ধারকারী দল। সুড়ঙ্গের ভিতরে ড্রোন নামিয়েও কারও খোঁজ মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*