রোজদিন ডেস্ক : কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন নিপায়। সেই নার্সের মৃত্যু হল বারাসতের এক বেসরকারি হাসপাতালে। গত কয়েকদিন ধরেই বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে ‘সেকেন্ডারি ইনফেকশন’ হয়ে গিয়েছিল। নিপায় আক্রান্ত আরও একজন নার্স বারাসতের হাসপাতালেই ভর্তি ছিলেন। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, রাজ্যে নতুন করে কেউ নিপায় আক্রান্ত হয়নি। আক্রান্ত এই দুই নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন, সেই বিষয়ে বিস্তারিত জানতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর কাজ শুরু করা হয়েছিল। তাদের শনাক্ত করে তাঁদের নমুনা পাঠানো হয়েছিল ল্যাবে। যদিও সব নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মৃত্যুর পর এখনও পর্যন্ত সরকারি ভাবে ওই নার্সের মৃত্যুর কারণ নিপা কিনা তা নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাসের উৎস বাদুড়ের আধখাওয়া ফল। এমনকি ভাল ফলের সঙ্গে সেই ফল মিশে থাকলে সেখান থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। যদিও শুয়োরও থেকেও এই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। এছাড়া আক্রান্তের ব্যবহৃত বিছানা, জামাকাপড় বা অন্য জিনিস থেকেও সংক্রমণ হতে পারে।তবে এর বিশেষ কোন ভ্যাকসিন নেই, আক্রান্তের রোগপ্রতিরোধ ক্ষমতা তাঁকে সুস্থ করতে পারে।

Be the first to comment