রোজদিন ডেস্ক : এসআইআরে এবার অনলাইনে ও ফর্ম পূরণ করা যাচ্ছে। তবে এই ফর্ম পূরণ করতে হলে আধার, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর ও জুড়তে হবে।
যাঁরা রাজ্যের বাইরে কাজের জন্য থাকেন, পড়াশোনা করেন,পরিযায়ী শ্রমিক, তাঁদের সুবিধার জন্য এই অনলাইনে ফর্ম পূরণ সুবিধাজনক বলে কমিশন মনে করে।
এসআইআর নিয়ে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ এলেও ইতিমধ্যে এই কাজ ভাল ভাবেই হচ্ছে বলে নির্বাচন দফতর সূত্রে জানা যায়। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ হয়ে যাবে বলে তাঁদের আশা।

Be the first to comment