অনির্দিষ্টকালের জন্য স্থগিত সংসদের অধিবেশন

Spread the love

রোজদিন ডেস্ক :
সংসদের বাজেট অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। সকাল ১১ টায় অধিবেশন শুরুর পর অধ্যক্ষ ওম বিড়লা অধিবেশনের সমাপ্তি ভাষণ দেন। মহিলা সংরক্ষণ সংশোধনী, এলাকা পুনর্বিন্যাস সহ তিনটি বিল গ্রহণের উদ্দেশ্যে তিন দিনের এই বিশেষ অধিবেশন বসেছিল। গতকাল বিরোধী পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কেন্দ্রের এই উদ্দেশ্য সফল হয়নি।
এই পরাজয়ের পর কেন্দ্র এলাকা পুনর্বিন্যাস ও কেন্দ্র শাসিত অঞ্চল সংক্রান্ত দুটি বিল প্রত্যাহার করে নেয়।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বিরোধী পক্ষের এই সম্মিলিত জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে গণতন্ত্র, সংবিধান ও যুক্তরাষ্ট্রিয় কাঠামোর ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
সূত্রের খবর, সাবেক আসল মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে সম্মিলিত বিরোধী পক্ষ প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরিকল্পনা করছেন।
দেশের রাজনৈতিক মানচিত্র বদলানোর জন্য কেন্দ্রর অভিসন্ধির বিরুদ্ধে তাঁরা দেশব্যাপী আমজনতাকে সচেতনতার পাঠ দেওয়ার কথাও ভাবছেন।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই ঐক্যবদ্ধতার জন্য ইন্ডিয়া ব্লকের সব শরিককে অভিনন্দন জানিয়েছেন। বিরোধী নেতারা একে অপরকে উচ্ছাসের সঙ্গে অভিনন্দিত ও করেন। আগামী দিনেও এই পারস্পরিক ঐক্য অটুট রাখার বার্তা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*