শিল্পপতি পবন রুইয়া গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : সাইবার প্রতারণার অভিযোগে আজ নিউ টাউনের এক হোটেলের সামনে থেকে নামী শিল্পপতি পবন রুইয়াকে গ্রেফতার করলো পুলিশ। তাঁর বিরুদ্ধে ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ আছে। বছর দুয়েক আগে ইকো পার্ক থানায় তাঁর বিরুদ্ধে জনৈক স্বপন কুমার মন্ডল এই প্রতারণার অভিযোগ করেছিলেন। দীর্ঘদিন ধরেই পুলিশের তদন্তের আতস কাঁচের তলায় ছিলেন পবন রুইয়া। তিনি ও তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অনলাইন প্রতারণার টাকা ঢুকছে বলে অভিযোগ। বিভিন্ন ভূয়ো সংস্থার মাধ্যমে এই বিপুল অর্থের প্রতারণার ফাঁদ পাতা হত। এই ঘটনায় তাঁর পুত্র ও কন্যার নামও জড়িয়েছে। দীর্ঘদিন ধরে এর তদন্ত চলছে। আজ তাঁকে গ্রেফতার করা হল। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, বাম আমলে বন্ধ হয়ে যাওয়া নামী দুই সংস্থা জেসপ ও ডানলপ নিয়েছিলেন তিনি। কিন্ত কোন কাজই করেননি। পরন্তু দুই সংস্থার সম্পত্তি গোপনে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
২০১৬ সালেও গ্রেফতার হয়েছিলেন পবন রুইয়া। এবার অনলাইনে বিপুল অর্থ প্রতারণা র অভিযোগে ফের গ্রেফতার হলেন তিনি। যা নিয়ে শিল্প, রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*