“ইন্ডিয়ান আইডল” খ্যাত সংগীতশিল্পী প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রবিবার অকালেই চলে গেলেন বাংলার ছেলে ও “ইন্ডিয়ান আইডল” খেতাবজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী প্রশান্ত তামাং। তাঁর মৃত্যু দেশের জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকালমৃত্যু মানতে পারছেন ভক্তরা। তাঁর অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, “ইন্ডিয়ান আইডল-এর জনপ্রিয় গায়ক এবং জাতীয় পর্যায়ে খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী প্রশান্ত তামাংয়ের আজ হঠাৎ এবং অকাল প্রয়াণে আমি শোকাহত।
আমাদের দার্জিলিং পাহাড়ে তাঁর শিকড় এবং কলকাতা পুলিশের সঙ্গে তাঁর এক সময়ের সম্পর্ক তাঁকে বাংলায় আমাদের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছিল।
আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুগামীদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।”
রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত তামাং। বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। তবে এখনও পর্যন্ত গায়কের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ক-দিন আগে অরুণাচলপ্রদেশে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। দিল্লিতে ফিরে রবিবার বাড়িতেই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*