চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার চম্পাহাটিতে গতকাল বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত একজনের মৃত্যু হল। শনিবার গভীর রাতে তিনি শেষ নিশ্বাস ফেলেন। গৌরহরি গাঙ্গুলি নামের এই যুবক ওই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন। শরীরের প্রায় ১০০% ই পুড়ে গেছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। টালিগঞ্জের সরকারি হাসপাতালে গুরুতর আহত দুজনকে আনা হয়েছিল।

অপর আহত কিষান অধিকারী ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
ওই বিস্ফোরণে আহত আরও দুজন বিশ্বজিৎ মন্ডল ও রাহুল পুই পঞ্চসায়রের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে রাহুল পুই-এর অবস্থাও আশঙ্কাজনক। তাঁর শরীরেরও ৯০% এর বেশি পুড়ে গেছে বলে প্রকাশ। তাঁরা সকলেই ওই বাজি কারখানায় কাজ করতেন। কিভাবে ওই ভয়ংকর বিস্ফোরণ হল তার কারণ তদন্ত করছে পুলিশ। কারখানাটির বৈধ লাইসেন্স ছিল কিনা তা এখনও পরিস্কার নয়। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ, লোকালয়ের মধ্যেও ওখানে সরকারি নিয়ম কানুনের তোয়াক্কা না করে বাজি কারখানা চলে। প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*