পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। সমবেদনা জানালেন তাঁর পরিবার ও অনুরাগীদের।
  3. রবিবার বেলার দিকে নিজের সংসদীয় কেন্দ্রের ফলতায় সেবাশ্রয় ২ শিবির পরিদর্শন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  4. রাজ্যের এসআইআর প্রক্রিয়া আরও নিখুঁত ভাবে শেষ করতে বাড়ল নজরদারি। আরও চার বিশেষ রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন।
  5. আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেভাগে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার।
  6. শনিবার ১১.৫ ডিগ্রির পর রবিবার শহর কলকাতার তাপমাত্রা কিছুটা উঠে দাঁড়াল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফের বাড়তে পারে শীত, বলছে হাওয়া অফিস।
  7. পথদুর্ঘটনা কমাতে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প পিএম রাহাত।
  8. বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
  9. মা হলেন তৃণমূলের গায়িকা-বিধায়ক অদিতি মুন্সি। রবিবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি।
  10. আর্মহাস্ট স্ট্রিট থানা এলাকায় উদ্ধার বৃদ্ধের অর্ধনগ্ন দেহ, তদন্তে পুলিশ।
  11. চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় মৃত এক।
  12. ফের বিজেপির ওড়িশায় হুগলির পরিযায়ী শ্রমিকদের মারধর।
  13. বিমার টাকা হাতাতে শান্তিপুরে স্বর্ণব্যবসায়ী নিজের দোকান থেকে গয়না লুঠ করলেন, তদন্তে পর্দাফাঁস।
  14. দিল্লিতে দিনে দুপুরে গুলি, খুন হওয়া ব্যক্তির খুনের ঘটনার একমাত্র সাক্ষী স্ত্রীকে খুন
  15. মধ্যপ্রদেশের ইন্দোরে পানীয় জল দূষণে মৃত্যু বেড়ে দাঁড়াল ২০।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*