রোজদিন ডেস্ক : কনকনে ঠান্ডা, সঙ্গে শিরশিরে হাওয়া, সর্বনিম্ন আবহাওয়া ৫ থেকে ৬ ডিগ্রিতে ওঠানামা করছে, এমন অবস্থায় পুরুলিয়ায় বরফ পড়েছে! আজ সকালে ঝালদায় খড়ের গাদায় হালকা তুষারের আস্তরণ দেখে তাজ্জব স্থানীয় মানুষ। গত কয়েকদিন ধরেই জেলার বান্দোয়ান, ঝালদা ইত্যাদি অঞ্চলের মাটি, পাহাড়, জঙ্গলে এমন হালকা তুষারের প্রলেপ চোখে পড়েছে বাসিন্দাদের। কলকাতার তুলনায় বরাবরই রাজ্যের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়ায় ঠান্ডা অনেক বেশি। এবার তা
রেকর্ড করেছে। যা ব্যতিক্রমী বলে স্থানীয় মানুষ জানান। শীতের ভোরে এই ভূমি তুষার দেখতে বহু মানুষ জড়ো হন।

Be the first to comment