১১ই জানুয়ারি ২০২৬, রবিবার নদীয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। এদিনের এই যুব সম্মেলনে মোট ১২৮ প্রতিনিধি অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক এর তত্ত্বাবধানে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে বৈদিক মন্ত্রোচ্চারণ, স্বামী বিবেকানন্দের গান ও তাঁর বাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর প্রথমেই সম্মেলনে উপস্থিত যুব প্রতিনিধিরা তাদের চিন্তা ভাবনা সকলের সামনে উপস্থাপন করেন। এরপর যুব জাগরণে স্বামী বিবেকানন্দের ভূমিকা সম্বন্ধে মনোজ্ঞ আলোচনা করেন অধ্যাপক ডঃ শুভব্রত ধর।তিনি বর্তমান ছাত্রসমাজে স্বামী বিবেকানন্দর জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন। রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, সারগাছি আশ্রমের প্রধান শিক্ষক স্বামী তপোনিষ্ঠানন্দ উপস্থিত যুব প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রশ্নোত্তর পর্ব এর উত্তর দেন।
রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ বলেন এদিনের সম্মেলনের সুবক্তাদের উদ্দীপ্ত বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছেন উপস্থিত প্রতিনিধিরা এবং আশা করা যায় প্রত্যেকেই আগামীতে আরও ভালো মানুষ হওয়ার পথে নিজেরা অগ্রসর হবে।

Be the first to comment