রোজদিন ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নব দম্পতি-সহ আটজন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। আহত হয়েছেন ১১ জন। বিস্ফোরণের তীব্রতায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাড়িতে বিবাহ অনুষ্ঠান চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনায় নব দম্পতিও প্রাণ হারিয়েছেন। আজ ভোরের এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক করে এই বিস্ফোরণ হয়। বাড়িটি কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিবাহ অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়, আমন্ত্রিতরাও সেখানে ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনা কে তিনি মর্মস্পর্শী বর্ণনা করে বলেন, আনন্দের অনুষ্ঠান ওই পরিবারে এখন শোকের অনুষ্ঠান হয়ে গেল।

Be the first to comment