রোজদিন ডেস্ক : মা হলেন তৃণমূল কংগ্রেসের গায়িকা-বিধায়ক অদিতি মুন্সি। রবিবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মা হওয়ার খবরে খুশির হাওয়া রাজারহাট-গোপালপুর এলাকায়। কারণ, এই কেন্দ্রেরই বিধায়ক তিনি। হাসপাতাল সূত্রে খবর, মা এবং নবজাতক দু’জনেই সুস্থ আছেন। বিধায়কের স্বামী তথা বিধাননগর পুরনিগমের কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীও পরিবারে নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন গাায়িকা অদিতি ও যুবনেতা দেবরাজ। ২০২১ সালে অদিতি পা রাখেন সক্রিয় রাজনীতিতে। হন বিধায়ক। এরপর থেকে গান, রাজনীতি ও পরিবার সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি।

Be the first to comment