শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, রিপোর্ট তলব কেন্দ্রের, কটাক্ষ তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক : বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে শাসক দলের হামলার অভিযোগ নিয়ে রিপোর্ট তলব করলো কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দফতর এই রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর। গতকাল রাতে মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে তাঁর কনভয়ে শাসক দলের হামলার অভিযোগে সোচ্চার হন শুভেন্দু অধিকারী। রাতেই ওই থানায় কয়েক ঘন্টার অবস্থানও করেন।
যা নিয়ে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। শাসক তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সাজানো ও নাটক বলে অভিহিত করেছে।
সুত্রের খবর, বিরোধী নেতা এই বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেন। এই ঘটনার অভিযোগ সম্বলিত ভিডিও, তথ্য প্রমাণ কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরে পাঠানো হচ্ছে। বিরোধী নেতার অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় ছিল। এই নিয়ে একরাশ ক্ষোভ ও উগরে দিয়েছেন তিনি। এর প্রতিবাদে আগামী মঙ্গলবার চন্দ্রকোণা রোড অচল করার কর্মসূচিও নেওয়া হচ্ছে বলে প্রকাশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এই সব নিয়ে রিপোর্ট চেয়েছে।
অন্যদিকে শাসক দলের নেতা অরূপ চক্রবর্তী, জয় প্রকাশ মজুমদার প্রমুখ বিরোধী নেতাকে তোপ দেগে বলেন, পুরো ব্যাপারই সাজানো নাটক ছাড়া কিছু নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*