উত্তরাখন্ডে নিহত অ্যাঞ্জেলের শরীরে নির্যাতনের প্রমাণ মিলেছে

Spread the love

রোজদিন ডেস্ক : ত্রিপুরা থেকে দেহরাদুনে পড়তে এসে নৃশংসভাবে প্রাণ হারিয়েছেন তরুণ অ্যাঞ্জেল চাকমা। তাঁকে চিনা বলে দাগিয়ে দিয়ে এক চায়ের দোকানে নৃশংসভাবে মারধর করে কিছু স্থানীয় যুবক। মারধর করা হয় তাঁর ভাইকেও। এই ঘটনা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে।
অভিযুক্তরা মারধরের কথা অস্বীকার করলেও ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ, কি নৃশংস, নিষ্ঠুরভাবে মারধর করা হয় ওই শান্ত, মেধাবী এমবিএ পড়ুয়াকে। এই ঘটনায় চাপে পড়ে সিট গঠন করেছে উত্তরাখণ্ড সরকার। সিটের পক্ষে ভাস্কর শাহ জানিয়েছেন, অ্যাঞ্জেলকে মাথায় ধাতব ব্রেসলেট দিয়ে আঘাত করা হয়, মারা হয় লোহার রড, ছুরি দিয়েও। প্রচন্ড মারে তাঁর ঘাড়, মেরুদন্ডে গুরুতর আঘাত লাগে, পেটে ছুরি মারা হয়। গুরুতর আহত অবস্থায় প্রায় দু-সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ফেলেন। এর প্রতিবাদে সরব হয় এসএফআই-সহ বিভিন্ন পড়ুয়া সংগঠন। এই মর্মান্তিক ঘটনায় এখন অবধি পাঁচ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত যজ্ঞরাজ অবস্থি এখনও অধরা। তাকে ধরার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। ধৃত সকলের বয়সই ১৮ থেকে ২৫ এর মধ্যে।
নিরীহ দুই ভাইকে “চাইনিজ মোমো” বলে অকথ্য ভাষায় গালি দিত অভিযুক্তরা। তাঁরা চিনা নয়, ভারতীয়, বারবার বলা সত্বেও চলতো অত্যাচার, নির্যাতন। যা অকালে প্রাণ কাড়লো অ্যাঞ্জেল চাকমার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*