বন্দে ভারত স্লিপারের পর এবার বাংলা পাচ্ছে শিয়ালদহ- বারাণসী রুটে অমৃত ভারত এক্সপ্রেস

Spread the love

প্রতিবেদন: ভোটমুখী বাংলা এখন কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই চলতি মাসে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে বাংলা। হাওড়া থেকে গুয়াহাটি রুটে চলবে ওই ট্রেন, যার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, বন্দে ভারত স্লিপার নিয়েও উত্তেজনা তুঙ্গে। মালদহের মালদা টাউন স্টেশন থেকে ওই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৭ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মালদহের নিত্যানন্দপুরে জনসভা করার আগে আনুষ্ঠানিক ভাবে সেখান থেকেই বন্দে ভারত স্লিপারের আপ ও ডাউন দুটি ট্রেনেরই উদ্বোধন করবেন তিনি। কিন্তু এরই মধ্যে বাংলার জন্য আরও একটি ট্রেনের ঘোষণা করেছে রেলমন্ত্রক। নতুন এই এক্সপ্রেস ট্রেনটি চলবে শিয়ালদহ-বারাণসী রুটে। নাম অমৃত ভারত এক্সপ্রেস। সপ্তাহে তিনদিন মিলবে এই ট্রেন। বারাণসী থেকে শিয়ালদহগামী ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, শিয়ালদহে পৌঁছবে পরদিন সকাল ৯টা ৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, বারাণসী পৌঁছবে পরদিন সকাল ৭টা ২০ মিনিটে।বারাণসী থেকে ট্রেন মিলবে রবি, মঙ্গল ও শুক্রবার, আর শিয়ালদহ থেকে পাওয়া যাবে সোম, বুধ ও শনিবার। তবে ঠিক কবে থেকে এই ট্রেনটি চালু হবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*