- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যের এসআইআর প্রক্রিয়া আরও নিখুঁত ভাবে শেষ করতে বাড়ল নজরদারি। আরও চার বিশেষ রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন।
- আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেভাগে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার।
- শনিবার রাতে চন্দ্রকোনা রোডে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত শুভেন্দু অধিকারীর কনভয়। অভিযোগ তুলে থানায় ধরনায় বসলেন বিরোধী দলনেতা। “নাটক করছেন”, তীব্র কটাক্ষ তৃণমূলের।
- মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে মনরেগা বাঁচাও ও সংগ্রাম কর্মসূচি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে শুরু অবস্থান ও সত্যাগ্রহ।
- শনিবার ১১.৫ ডিগ্রির পর রবিবার শহর কলকাতার তাপমাত্রা কিছুটা উঠে দাঁড়াল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মকর সংক্রান্তিতে ফের বাড়তে পারে শীত, বলছে হাওয়া অফিস।
- সঠিক ভাবে দায়িত্ব পালন করুন, মাইক্রো অবজার্ভারদের কড়া বার্তা কমিশনের।
- পথদুর্ঘটনা কমাতে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প পিএম রাহাত।
- রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে স্থায়ী ক্রীড়া প্রশিক্ষক রাখার দাবি জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
- মহারাষ্ট্রে পিটিয়ে খুন করা হল মুর্শিদাবাদের শ্রমিক রন্টু শেখকে।
- ভারতে পৌঁছে গেলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। এসে খুশি, জানালেন, ট্রাম্প ঘনিষ্ঠ কূটনীতিক।
- বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

Be the first to comment