রোজদিন ডেস্ক: দেশে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পদ্ধতি সংস্কার ইত্যাদিতে রাজনৈতিক ঐক্য মত্য চান শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বারবার প্রশ্নফাঁসের ঘটনা লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারে বিপর্যয় ডেকে আনে।
শুক্রবার দেরাদুনে ছাত্র কি গুঞ্জ কর্মসূচি তে রাহুল গান্ধী সরকার কেন্দ্রিক পরীক্ষা পদ্ধতি থেকে সরে যাওয়া উচিত বলে জানান। তিনি রাজনৈতিক প্রভাবহীন নিরাপদ, নমনীয়, স্বচ্ছ পড়ুয়া কেন্দ্রিক পরীক্ষা পদ্ধতি র পক্ষে সওয়াল করেন৷
প্রশ্নপত্র ফাঁসের শিল্প বন্ধ করতে রাজনৈতিক ঐক্য মত্যের ওপর গুরুত্ব দেন।
প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তি কে কাজে লাগানোর কথা বলেন। এক ই দিনে সব পরীক্ষার্থীকে উপস্থিত না হয়ে তা নমনীয় করার কথা বলেন। পরীক্ষার জন্য এক একটি পরিবার কে কয়েক লক্ষ টাকা খরচ করতে হলেও সেই তুলনায় ভাল কাজ কোথায় বলে প্রশ্ন তোলেন।
প্রশ্নফাঁস শিক্ষা সংক্রান্ত সমস্যার হিম শৈলের চূড়ামাত্র বলে রাহুল গান্ধী মনে করেন।

Be the first to comment