দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার হরিয়ানার জিন্দে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করলেন। পরিবেশ বান্ধব এই ট্রেন ই দেশে ভবিষ্যতে চালানোর ইঙ্গিত দেন।
মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, হরমুজে অবাধ চলাচলে বাধা ইত্যাদির ও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
কংগ্রেস কে নিশানা করে বলেন,২০১৪ সালের আগে এমন পরিস্থিতি হলে দেশের সব রেল প্রকল্পের কাজ ই থমকে যেত। নিজের পিঠ চাপড়ানোর ভঙ্গিতে তিনি বলেন, এটা মোদি! যে অনেক আগে ভাবে, আর সমস্যার সমাধান ও করে ফেলে।
এই হাইড্রোজেন ট্রেন বিশ্বের মধ্যে সব থেকে শক্তি শালী ও দশ কোচ বিশিষ্ট। ট্রেনে ২৬০০ যাত্রী যাতায়াত করতে পারবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*