বিমানবন্দরে মসজিদ বিতর্ক, রণে ভঙ্গ প্রাক্তন মন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: দমদম বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদ এবার সরানো র কাজে সহায়তা করবে রাজ্য সরকার। এই লক্ষ্যে ওখানে বাইরে থেকে যাতায়াত বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী লোক জন নিয়ে ভিতরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজ্য প্রশাসন সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে শুক্রবার সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়।
কিছু লোকজন জড়ো হলেও সুবিধা করতে পারে নি। নিরাপত্তার আঁটোসাটো বহর দেখে রণে ভঙ্গ দেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও। বিতর্কিত এলাকায় এসেও তিনি আর গাড়ি থেকে ই নামেন নি বলে জানা যায়।
বিমানবন্দরে দ্বিতীয় রান ওয়ে সম্প্রসারণের কাজে এই মসজিদ থাকায় অসুবিধা হচ্ছিল। এবার রাজ্য সরকারের সহযোগিতায় সব বাধা দূর হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*