রোজদিন ডেস্ক: রাজ্যের শিল্পায়নে কোন রকম বাধা সরকার বরদাস্ত করবে না। কারখানায় তালা দিলে জেলে যেতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। ভাঙচুর করলে ক্ষতিপূরণ দিতে হবে তিনগুণ। কোন সিন্ডিকেট, কাটমানি, গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন।
শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বিঁধে বলেন,এখন ওঁর হাতে অনেক সময়। এই কারখানা দেখে যাওয়ার জন্য তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী কে হেলিকপ্টার পাঠাতে পারেন। কেন এই কথা, তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,উনি কথায় কথায় অন্য রাজ্য, ভিন্নভাষীদের সমালোচনা করে বহিরাগত তকমা দিতেন। বলতেন, বাংলাকে গুজরাট,উত্তর প্রদেশ হতে দেবেন না! এখানে এসে তিনি অভিভূত বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যে পালাবদল না হলে এই সংস্থা ওড়িশা চলে যেত। প্রাক্তন সরকারের আমলে সিন্ডিকেট রাজ, শিল্পে গুন্ডা রাজ ইত্যাদি চলেছে। আর তা হবে না।
পনের হাজার কোটি টাকার এই ইস্পাত প্রকল্পে কুড়ি হাজার কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যের ছেলে মেয়েদের রুজির জন্য ভিন রাজ্যে যেতে হবে না বলেন।
আগামী মাসে দুর্গাপুরে চার হাজার কোটি টাকার প্রকল্প আসছে। আর ও অনেক শিল্প আসছে বলে জানান

Be the first to comment