রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীরের পুঞ্চের ২২জন ছাত্রের পড়াশুনোর খরচ জোগাবেন রাহুল গান্ধী। গ্র্যাজুয়েশন পর্যন্ত তাদের খরচ বহন করবেন কংগ্রেস নেতা। জানা গেছে আগামিকাল বুধবার প্রথম কিস্তির টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
রাহুল মে মাসেই পুঞ্চে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। জেলা কংগ্রেস ২২টি শিশুকে চিহ্নিত করে, যাদের পরিবারের প্রধান উপার্জনকারী পাকিস্তানি গোলায় নিহত হয়েছেন। রাহুলের অফিস থেকে সোমবার প্রদেশ কংগ্রেসকে জানিয়ে দেওয়া হয় লোকসভার বিরোধী দলনেতা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ওই ২২ শিশুর পড়াশুনোর খরচ চালাবেন।
জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কাররা জানান, ওই ২২ শিশুর বাবা অথবা মা, কোনও শিশুর দু’জন অভিভাবকই পাকিস্তানের গোলায় মারা গিয়েছেন। গত নভেম্বরে অপারেশন সিঁদুর অর্থাৎ ভারতীয় বাহিনীর পাকিস্তানের বিরুদ্ধে অভিযানের সময় পাল্টা হামলা চালায় পাক বাহিনী। পাকিস্তানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয় পুঞ্চ জেলার।

Be the first to comment