রোজদিন ডেস্ক : রাজ্যে আগামী ২৬ মার্চ রামনবমী উপলক্ষে রাজ্য সরকারের ছুটি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, বর্ষপঞ্জি মতে ২৭ মার্চ রামনবমী।।
তাই ২৬ মার্চ নয়, ২৭ মার্চ ছুটি ঘোষণার আর্জি জানান তিনি। এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলির সঙ্গে তিনি কথা বলেছেন।
সরকারি ছুটির তালিকাতেও ২৬ মার্চ রামনবমীর ছুটি। সাধারণত তা দেখেই বিদ্যালয়ের ছুটিও ঠিক হয়। সেটিও ঠিক করে ২৭ মার্চ করা হোক বলে কিংকর অধিকারী জানান।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি মাসে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রক্রিয়া শুরু হচ্ছে৷ সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সবাই যাতে তা পান, সেই বিষয়ে ও বিজ্ঞপ্তি জারির জন্য শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ নেতা কিংকর অধিকারী সরকার কে আর্জি জানান।

Be the first to comment