প্রখ্যাত গায়ক সুমন কল্যাণপুরের জীবনাবসান

Spread the love

রোজদিন ডেস্ক: হঠাৎ শুনলে বোঝা যেত না, কে গাইছেন!! এমন ই মিল ছিল তাঁর কন্ঠের সঙ্গে কিংবদন্তি গায়ক লতা মঙ্গেশকরের। এক ই রকম গলা, অপুর্ব গায়কি, তবু সঙ্গীতের মহাকাশে লতার ছায়ায় অনেকটাই ম্লান ছিলেন তিনি, সেই প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের রবিবার জীবনাবসান হয়েছে। বয়েস হয়েছিল ৮৯। রবিবার মুম্বাইয়ে নিজ বাসভবনে তাঁর জীবন দীপ নিভে যায়। হিন্দি গানের জগতে বহু সুপার হিট গান গেয়েছেন সুমন কল্যাণপুর।।এখন ও তা জনপ্রিয়। ১৯৫৪ সালে মঙ্গু ছবিতে প্রথম গান করেন। এরপর একের পর এক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। বাংলায় তাঁর গাওয়া, “মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে ” শুনে মুগ্ধ হন নি এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। এই গান কালজয়ী বললেও অত্যুক্তি হয় না।
২০২৩ সালে তাঁকে পদ্মভূষণ এ সম্মানিত করে কেন্দ্রীয় সরকার।
তাঁর প্রয়াণের খবরে সঙ্গীত জগতে শোকের ছায়া নামে।
মহারাষ্ট্র র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, প্রবীণ এন সি পি নেতা শরদ পাওয়ার প্রমুখ সুমন কল্যাণপুরের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন।
তিনি ছিলেন নিজের মত, সুমিষ্ট কন্ঠ, মধুর ব্যবহারে মন জয় করেছিলেন সবার ই। ঘটনা চক্রে সুর সম্রাজী লতা মঙ্গেশকরের সঙ্গে গলার মিল!! তবু তিনি ছিলেন অনন্য। এক অসামান্য সঙ্গীত সাধক। আপন মহিমায় মহিমান্বিত, গানের মাধ্যমে নিজেকে উজাড় করে দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*