রোজদিন ডেস্ক : বিলি না হওয়া সবুজ সাথী (Sabooj Sathi) সাইকেল নিয়ে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল নবান্ন। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সূত্রের খবর, পড়ুয়াদের সুবিধার জন্য সবুজ সাথী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত দশ বছরে এই খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য। এক কোটি আটত্রিশ লক্ষের বেশি পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়েছে। তবু বহু অবন্টিত সাইকেল বিভিন্ন জেলায় খোলা আকাশের নীচে পড়ে আছে বলে অভিযোগ, যা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ বলে জানা যায়। এই বিষয়ে জেলাগুলির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।
বিনা মূল্যে এই সবুজ সাথীর সাইকেল অন্যত্র পাচার হওয়ার খবরও অনেক সময় সামনে আসে। যা নিয়ে বিড়ম্বিত রাজ্য।

Be the first to comment