এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে জরুরি বৈঠক, আলোচনায় নিরাপত্তা ও সাপ্লিমেন্টারি নিয়ে

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা নাগাদ প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার নগরপাল এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব। বৈঠকে মূলত দুটি বিষয় উঠে আসে, এক, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, দুই বিচারকদের নিরাপত্তা। সূত্রের খবর, বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি সংক্রান্ত প্রথম অতিরিক্ত তালিকা আগামীকাল শুক্রবার প্রকাশিত হতে পারে।

তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় এবং বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত থাকে, সেই বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং বিচার প্রক্রিয়ায় কোনও বাধা না আসে, তা নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। নির্বাচনকে সামনে রেখে এসআইআর ইস্যুতে যে গুরুত্ব দিচ্ছে বিচারব্যবস্থা, এই বৈঠক তারই ইঙ্গিত বলে মনে করছে প্রশাসনিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*