আজ রাতেই দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’- কি তা জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– আজ এক বিশেষ দিন। কারণ, আজ রাতেই দেখা যাবে বছরের প্রথম পূর্ণচন্দ্র। জুন মাসের সুপার মুনকে বলা হয় ‘স্ট্রবেরি মুন।’ শুধু রূপে নয়, গুরুত্বও রয়েছে এর অনেক।

প্রসঙ্গত , ‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসী আলগোনকুইন সম্প্রদায়ের কাছ থেকে। তাঁদের মতে, জুন মাসের এই সময়ে সামান্য কিছুক্ষণের জন্য স্ট্রবেরি ফল সংগ্রহের ঋতু শুরু হয়। সেকারণেই এই পূর্ণচন্দ্রের নাম রাখা হয়েছে ‘স্ট্রবেরি মুন।’ যদিও চাঁদটি কোনওভাবেই গোলাপি বা লালচে রঙের হয় না, কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে আছে গ্রীষ্মকালীন ফলের ঋতুর আগমনের বার্তা।

কেউ কেউ একে গ্রীষ্মের প্রাচুর্য, ফল ও উর্বরতার প্রতীকও মনে করেন। কৃষিজীবী সমাজে বহু আগে থেকেই চাঁদের এই পর্যায়কে চাষবাসের এক বিশেষ ছন্দের সূচনা হিসেবে দেখছেন। আজ রাতে জ্যোতির্বিজ্ঞানী-সহ সকলে সাক্ষী থাকবেন এই অপূর্ব চাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*