সুপার নিউমেরারি।পদে নিয়োগ মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান

Spread the love

রোজদিন ডেস্ক : সুপার নিউমেরারি পদে কি চাকরির সুপারিশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন? এই নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি সোমবার শেষ হল কলকাতা হাইকোর্টে৷ তবে রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু৷ ২০১৬ সালে কমিশনের মাধ্যমে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে৷ এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়৷ এর মধ্যে দুর্নীতির অভিযোগে নবম-দশম ও একাদশ-দ্বাদশের ২৬ হাজার নিয়োগ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের নির্দেশে ফের নতুন শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ পাশাপাশি, গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের ক্ষেত্রেও আদালতের নির্দেশে চাকরি গিয়েছে কয়েক হাজারের। অভিযোগ ওঠে, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন প্রায় ১৬০০ জন কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্রার্থীকে নিয়োগ করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল৷ এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷ মামলায় প্রশ্ন ওঠে অতিরিক্ত শূন্যপদে চাকরির সুপারিশ করতে পারে কি কমিশন? এক্ষেত্রে পর্ষদের ভূমিকা কতটুকু? অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত রাজ্যের ২০১৬ সালের আইন ও ২০১৮ সালের আইনের পার্থক্য রয়েছে, তাহলে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের নিয়োগ কোন আইনে করা হয়েছে? এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু স্থগিতাদেশ জারি করেন৷ ২০২২ সালে ওই স্থগিতাদেশ জারি হয়েছিল৷ সেই মামলারই সোমবার শুনানি শেষ হল৷ রায়দান স্থগিত রাখলেন বিচারপতি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*