ইথিওপিয়ায় ১০ হাজার বছর পর জেগে উঠেছে আগ্নেয়গিরি!

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ ১০ হাজার বছর পর ইথিওপিয়ায় জেগে উঠেছে হায়লি গুব্বি আগ্নেয়গিরি!! ঘন কালো ধোঁয়া, ছাই-এ ঢেকে গেছে আকাশ। যা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানী মহল। এত দীর্ঘ বছর পর আচমকা কিভাবে তা জেগে উঠে ছাই উদগীরণ করছে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন তাঁরা। গতকাল প্রথম এই বিষয়টি নজরে আসে৷
বিশাল কালো মেঘ রেড সি-র ওপর দিয়ে ইয়েমেন এবং ওমানের দিকে অগ্রসর হয়। আঞ্চলিক বিমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সতর্কতা জারি করেন। বিমান চলাচল আরও ওপর দিয়ে করানো হয়। ইয়েমেন ও ওমানে বাতাসের মান রক্ষা নিয়ে সতর্ক নজর রাখা হয়েছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*