রোজদিন ডেস্ক : সোমবার সন্ধ্যায় পূর্ব ঘোষণা মত প্রকাশিত হল এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল। এদিন নির্ধারিত সময় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রোল নম্বর দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল জানতে পারছেন চাকরিপ্রার্থীরা।
ফল প্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোট ১১টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। শূন্য পদ ছিল ২৩,২১২টি। যদিও সেই আসন বাড়তে পারে বলে জানা গিয়েছে।

কমিশন আগেই জানিয়েছিল যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণির শূন্য পদের সংখ্যা কম তাই আগে সেখানে ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। সেই মতোই ৪ ডিসেম্বর একাদশ ও দ্বাদশের যাবতীয় প্রক্রিয়া শেষ হলে তারপর নবম দশমের নিয়োগের জন্য ভেরিফিকেশন শুরু হবে।

Be the first to comment