রোজদিন ডেস্ক : পেরিয়ে গেছে বারো ঘণ্টার বেশি সময়। রাত সাড়ে দশটা নাগাদ ইডি দফতর থেকে বেরোন দমকল মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু। আগের দিন ইডি-র তলব এড়ালে ও আজ সকালেই নথিপত্র নিয়ে ইডি দফতরে পৌঁছে যান তিনি। দীর্ঘ ১২ ঘণ্টা পর রাত সাড়ে দশটা নাগাদ অবশেষে ইডি দফতর থেকে বেরলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু।
পুর নিয়োগ দুর্নীতি নিয়ে জোর কদমে আসরে নেমেছে ইডি। এবার তাদের নিশানায় মন্ত্রী সুজিত বসুর পরিবারের সদস্যরা।

Be the first to comment