দশে দশ

Spread the love
  1. বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ দেবকীকুমার বসু-র জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. SIR-এর প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। তার পরে যোগ দেবেন পদযাত্রায়। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিলে পা মেলানোর কথা রয়েছে তাঁর।
  3. আজ সকাল ১০টা নাগাদ সপ্তমন্দির, শেষাবতার মন্দির এবং মাতা অন্নপূর্ণা মন্দিরে দর্শন ও পূজা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টা নাগাদ রাম মন্দির শিখরে ধ্বজা উত্তোলন হবে।
  4. ইথিওপিয়ার আগ্নেয়গিরি হেইলি গুব্বি থেকে উদ্গীরিত ছাই পশ্চিম রাজস্থান হয়ে উড়ে এসে ঢেকেছে হরিয়ানা, দিল্লির আকাশ। প্রায় ১২ হাজার বছর পরে ওই আগ্নেয়গিরি রবিবার থেকে ফের সক্রিয় হয়েছে।
  5. রাত সাড়ে দশটা নাগাদ অবশেষে ইডি দফতর থেকে বেরলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সোমবার সকালে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  6. মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৫-২৭ নভেম্বর) চক্রধরপুর ডিভিশনে মোট ১৬ জোড়া (৩২টি) ট্রেন বাতিল করা হয়েছে। আদ্রা ডিভিশনে টানা এক সপ্তাহ (২৪-৩০ নভেম্বর) ধরে চলবে উন্নয়নমূলক নানা কাজ। এজন্য, মঙ্গলবার, ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ৪ জোড়া (৮টি) মেমু প্যাসেঞ্জার ট্রেন।
  7. স্কুলেই আত্মহত্যা কিশোরীর। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ছত্তিসগড়ের একটি বেসরকারি স্কুলের ঘটনা।
  8. উত্তরাখণ্ডের কুঞ্জাপুরী থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে পাঁচ জন তীর্থযাত্রীর। তেহরি গারোয়াল জেলায়, খাদে পড়ে যায় তীর্থযাত্রী বোঝাই বাসটি।
  9. আফগানিস্তানের খোস্ত প্রদেশে এয়ার স্ট্রাইক চালাল পাকিস্তান। বোমা বর্ষণে গুরবুজ জেলার মুঘলগাই এলাকায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হামলায় এখনও পর্যন্ত ৯ শিশু-সহ ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
  10. ক্যানাডায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠল খালিস্তানিদের বিরুদ্ধে। ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*