রোজদিন ডেস্ক :
নির্বাচন কমিশনের পরিচালনায় বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর করা যুক্তি যুক্ত ছিল কিনা বুধবার শীর্ষ আদালতের রায় দেওয়ার কথা। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি এম পাঞ্চোলি-র বেঞ্চ গত ২৯ জানুয়ারি এই বিষয়ে তাঁদের রায়দান স্থগিত রেখেছিলেন। বুধবার এর রায় দেওয়ার কথা।
এডিআর-সহ একাধিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিষয়ে শীর্ষ আদালতে আবেদন জানান, তাঁদের মধ্যে কে সি বেণুগোপাল (কংগ্রেস), মহুয়া মৈত্র (তৃণমূল), সুপ্রিয়া সুলে (এনসিপি শরদ গোষ্ঠী), সমাজ কর্মী যোগেন্দ্র যাদব প্রমুখ বহু মানুষ আছেন।
এই রাজ্যে এসআইআর নিয়ে রীতিমত তুলকালাম হয়েছিল। শীর্ষ আদালত কি রায় দেয় তার দিকে সব মহল তাকিয়ে আছে।

Be the first to comment