SYLLABUS CHANGE: পালাবদলের বাংলায় স্কুল পাঠ্য থেকে বাদ পড়ছে কন্যাশ্রী-সিঙ্গুর অধ্যায়

Spread the love

প্রতিবেদন: পাঁচ মাস আগেই রাজ্যে ঘটে গিয়েছে রাজনৈতিক পালাবদল। তার জেরে বদলাচ্ছে অনেক কিছুই। এবার পরিবর্তন পাঠ্যসূচিতে (syllabus change)। রাজ্যের স্কুল পাঠ্যক্রম থেকে এবার বাদ দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এবং সিঙ্গুরের জমি আন্দোলনের ইতিহাস। সঙ্গে সিলেবাস থেকে ছেঁটে ফেলা হচ্ছে ‘আব্বা’, ‘আম্মা’, ‘পানি’-র মতো দৈনন্দিন ব্যবহারের আরবি শব্দগুলিও। সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়ের যুক্তি, কন্যাশ্রী এবং সিঙ্গুর আন্দোলনে নাকি বিশেষ রাজনৈতিক মতবাদ এবং ব্যক্তির কথা রয়েছে! তাই পরিমার্জন করা হচ্ছে।  মোগল ইতিহাসকেও সংক্ষেপিত করা হচ্ছে বলেই খবর। গোটা বিষয়টি নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এখনও নীরব। কমিটি সুপারিশ জমা দিলে তবেই সিদ্ধান্ত, বলে আপাতত দায় সেরেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*