রিপোর্টার- (সুভাষ মজুমদার)
হুগলী জেলা প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন করা হচ্ছে । হুগলী জেলার নিরাপত্তা সপ্তাহ পালন শুরু হয়েছে ২৩জুলাই থেকে। সেই মত বুধবার তারকেশ্বরের চাঁপাডাঙ্গাতে পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি। জেলার আরটিও আধিকারিক এবং এসডিও সানা আক্তারের উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা হয়। চলবে দুদিন ধরে।
উল্লেখ্য চাঁপাডাঙ্গাতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে গত ১০ই জুলাই ট্রাফিক চেকপোষ্ট এবং একটি এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন হুগলি গ্রামীন পুলিশ সুপার সুকেশ জৈন।




Be the first to comment