ভোপালে মন্ত্রীর বাড়ি চুরি, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য প্রদেশের ভোপালে মন্ত্রীর বাড়ি চুরি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কঠোর নিরাপত্তার বেষ্টনীতে থাকা মন্ত্রী বিশ্বাস সারং-এর ভোপালের বাংলোয় গত ২ ও ৩ এপ্রিল রাতে চুরি হয়। একটি স্টোররুমের দরজা ভেঙে তস্কররা অনেক ট্রফি, মোমেন্টো, উৎসবে ব্যবহৃত প্রচুর জিনিসপত্র ইত্যাদি নিয়ে উধাও হয়। সকালে নিরাপত্তা রক্ষীরা স্টোর রুমের দরজা ভাঙা দেখে চুরির বিষয় জানতে পারেন। খোদ মন্ত্রীর বাড়ি এই দুঃসাহসিক চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকা-সহ রাজ্যে প্রবল চাঞ্চল্য দেখা দেয়। ওই বাংলোয় সিসিটি ভি না থাকায় তস্কররা এর সুযোগ নিয়েছে বলে পুলিশ মনে করে। কিভাবে এই চুরি হল, পুলিশ তদন্ত করছে।
মধ্যপ্রদেশে ভিআইপি-দের বাড়ি চুরি নতুন নয়। ২০২৪ সালে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রর বাড়ি থেকে প্রচুর টাকা, গয়না চুরি যায়।
২০২০ সালেও পুর্ত মন্ত্রীর বাড়ি থেকে মূল্যবান চন্দন গাছ কেটে চুরি করার চেষ্টা হয়। গত বছর গোয়েন্দা শাখার আইজি-র বাড়িও চুরি হয়।
কঠোর নিরাপত্তায় থাকা এলাকায় কিভাবে এই সব চুরি হয়, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*